
পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী গৈড়লা কে. পি. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে এমপিও প্রদত্ত ১দিনের বেতনের সমপরিমাণ অর্থ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারহানা জাহান উপমা’র নিকট হস্তান্তর করেন।
আজ ২ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে শিক্ষকবৃন্দ পটিয়া উপজেলা অফিসে গিয়ে এ টাকা হস্তান্তর করেন। এ সময় বলেন, বিশ^ব্যাপী করোনা ভাইরাসের সংক্রমনে সৃষ্ট মহামারীতে দেশের চলমান দুরবস্থায় সরকারের ন্যায় আমরাও উৎকন্ঠিত ও শঙ্কিত। একদিকে দেশের মানুষের জীবন বাঁচানো যেমন দায় হয়ে পড়েছে, অন্যদিকে অর্থনীতির চাকা থমকে যাওয়ায় দেশ এক গভীর সংকটে নিপতিত। দেশের এমন ক্রান্তিকালে সরকারের পাশাপাশি আমাদেরও এই দরিদ্র জনগোষ্ঠির সাহায্যে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব বলে মনে করছি। তাই, আমাদের বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মানবসেবায় সরকারের ত্রাণ তহবিলে প্রদান করছি।
মাননীয় ইউএনও মহোদয় শিক্ষকদের ধন্যবাদ দিয়ে বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে দেশের একজন মানুষও উপোষ থাকবেনা।
No comments:
Post a Comment